রমেকে সন্তান জন্ম দিলেন করোনা আক্রান্ত নারী

১৩ মে ২০২০, ০৯:৪৪ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নীলফামারী শহরের সবুজপাড়া মহল্লার এক গৃহবধূ (২২)। গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

জানা গেছে, গর্ভে সন্তান আসার কিছু দিন পর স্বামীর বাড়ি পঞ্চগড় থেকে বাবার বাড়ি নীলফামারী আসেন ওই গৃহবধূ। এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। গত রবিবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে গৃহবধূর।

চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ১৭ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা থাকলেও করোনা শনাক্ত হওয়ায় গত সোমবার বিকালে নীলফামারী থেকে নিয়ে এসে রমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার রাতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। নবজাতকের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। করোনায় আক্রান্ত হলেও মায়ের শারীরিক অবস্থা ভালো আছে।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬