বগুড়ায় করোনা আক্রান্ত রোগী নিখোঁজ

১২ মে ২০২০, ০৪:৩৯ PM

© ফাইল ফটো

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ঢাকাফেরত এক যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। জেলা স্বাস্থ্য বিভাগ ও বগুড়া সদর থানা পুলিশ খোঁজ করেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তার সন্ধান পায়নি। পুলিশ বলেছে, বগুড়ার একটি ছাত্রাবাসে ভাড়া থাকত সে। তার বাড়ি কেরানীগঞ্জের কামরাঙ্গীর চরে।

জানা গেছে, সোমবার বগুড়ায় নমুনা পরীক্ষা শেষে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের একজনের বাড়ি বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায়। আক্রান্ত অপর যুবকের বাড়ি শহরের রহমান নগরের কাজিখানা এলাকায়। সে ওই এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থাকত এবং বগুড়ার বেসরকারি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিল। সে ঢাকা থেকে বগুড়ায় আসায় তার পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, করোনা আক্রান্ত যুবককে খুঁজছি আমরা। বগুড়ার রহমান নগর এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন ওই যুবক। তার বাড়ি কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬