করোনায় আরেক দুদক কর্মকর্তার মৃত্যু

০৯ মে ২০২০, ০৬:২৪ PM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী মারা গেছেন। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যকে বলেন, দুদকের প্রধান সহকারী (নাম প্রকাশ করা হলো না) কিছুদিন আগে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ৭ মে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬