বিশ্বে মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৭০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। এছাড়া ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে।
করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার (৮ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। মোট সুস্থ ২ হাজার ১০১ জন।