গরু বিক্রির ১৩ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন রিকশাচালক

২৯ এপ্রিল ২০২০, ০৯:৩২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজের গরু বিক্রি করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৩ হাজার টাকা দান করলেন জামালপুরের রিকশাচালক হযরত আলী। মঙ্গলবার বিকালে তিনি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের হাতে টাকাগুলো তুলে দেন।

জানা গেছে, হযরত আলীর (৬৫) বাড়ি জামালপুর পৌরসভার পাথালিয়া ছাতার মোড় এলাকায়। পৈত্রিক ওয়ারিশে প্রাপ্ত আড়াই শতাংশ জমিতে দোচালা টিনের ঘর। স্ত্রী, ২৫ বছরের বেকার একটি ছেলে ও ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছেলেকে নিয়ে তার জীবনযাপন।

তিনি সংসার চালাতে সুদের টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ধার-দেনার চাপ সামলাতে না পেরে ২০০৬ সালে তিনি ঢাকা চলে যান। ঢাকার রাজারবাগের কুসুমবাগ এলাকায় স্ত্রী, ছোট মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিন তিনি কিছু কিছু করে টাকা জমাতেন। সেই জমানো টাকা মেয়ে বিয়ের খরচ যুগীয়েও ধার-দেনা শোধ করে তিনি একটি গরু কেনেন। গরুটি তিনি গ্রামের বাড়িতে এক ব্যক্তিকে বর্গা দিয়েছিলেন। লকডাউনে টাকার অভাবে তিনি ওই গরুটিকে বিক্রি করে দেন। কিছু টাকা নিজের জন্য রেখে ১৩ হাজার টাকা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেন।

হযরত আলী বলেন, পৃথিবীতে যে ভাইরাস ছড়াচ্ছে তাতে বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। গরিব মানুষের খুব দুর্দিন। আমার কোনোমতে চলে যাবে। কিন্তু আমার চেয়েও যারা গরিব তাদের এখন খাবার ও ওষুধ দরকার। মনটা খারাপ লাগছিল। গরু বিক্রি করা টাকার থেকে ১৩ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলাম।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬