মসজিদ খোলার সিদ্ধান্ত পাল্টালেন গাজীপুর মেয়র

২৯ এপ্রিল ২০২০, ০৮:০৪ PM
মেয়র মো. জাহাঙ্গীর আলম

মেয়র মো. জাহাঙ্গীর আলম © ফাইল ফটো

গাজীপুর সিটি এলাকার মসজিদে নামাজ পড়তে কোনো বাধা থাকবে না ঘোষণা দেওয়ার এক দিন যেতে না যেতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদে নামাজ আদায় হবে’।

আজ বুধবার (২৯ এপ্রিল) আগের ঘোষণা থেকে সরে এসে নতুন এ ঘোষণার কথা জানিয়েছেন তিনি।

মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরী এখনো ঝুকিপূর্ণ এলাকা। তাই সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করা নিরাপদ হবে। নিয়ম মেনে সামাজ আদায় করলে আমরা সবাই নিরাপদ থাকব, গাজীপুরও নিরাপদ থাকবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরী এলাকার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন তিনি।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬