ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই ছটফট করে মৃত্যু

২৯ এপ্রিল ২০২০, ০৬:০১ PM

© সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে সেখানেই ছটফট করে মারা গেছেন আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে নতুন বাজার ১০০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে গিয়ে তিনি মারা যান।

তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি নতুনবাজার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিগ ফার্মায় ওষুধ কিনতে গিয়ে তিনি পড়ে যান। উপস্থিত কয়েকজন তার মাথায় পানি দেওয়ার চেষ্টা করেন। পরে ফার্মেসি থেকে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এরপর আমাদের থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close