খাবারের জন্য পুলিশকে ঘেরাও পাখিদের!

২৯ এপ্রিল ২০২০, ০৮:০১ AM

করোনা ভাইরাসের বিস্তারের সৃষ্ট দুর্যোগে মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে অনেক পশু-পাখিরাও। এজন্য অনেক স্বহৃদয় ব্যক্তি এসব পশু-পাখিদের খাবার দিতে এগিয়েও এসেছেন। কিন্তু চুয়াডাঙ্গায় ঘটেছে অভিনব এক ঘটনা। বড় বাজারের শহীদ হাসান চত্বর দিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে খাবারের জন্য ঘিরে ধরে পাখিরা। পরে অভুক্ত ওইসব পাখিকে খাবার খাওয়ায় পুলিশ। 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাকে ফ্রন্টলাইনে কাজ করছেন ডাক্তার, নার্সসহ আইনশৃঙ্খলা বাহিনী। এই ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে আসায় অনেক সময় তাদের পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হচ্ছে। তবুও দেশের এ বিপদের পিছপা হচ্ছেন না তাঁরা।

এদিকে এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে একজন মন্তব্য করেন, মানুষের মত পশু পাখিও পুলিশকে ভরসা করতে শিখেছে। এটা পুলিশের জন্য অনেক বড় পাওয়া। এই বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে আগামীতে এটাই আমার প্রত্যাশা।

আরেকজন লিখেছেন, কোভিড১৯ করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা, করা জন্য দিনেরাতে বাংলাদেশ পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। এমনকি বাংলাদেশের পশু পাখি কে খাওয়ান দিচ্ছেন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে গোটা বিশ্বে মাঝে আমরা গর্ব করতে পারি। তোমাদেরকে স্যালুট ও হাজার হাজার সালাম।

এদিকে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ১৫৫। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬