চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ থেকে রোজা শুরু

২৪ এপ্রিল ২০২০, ১০:৪০ AM

© ফাইল ফটো

সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ আজ শুক্রবার ভোর রাতে সেহেরি খেয়ে রোজা রাখছেন। ইতোমধ্যেই তারা তারাবিহ সম্পন্ন করেছেন।

জানা গেছে, আজ মির্জাখীল দরবার শরিফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ প্রথম সেহেরি খেয়ে রোজা রাখবেন।

এছাড়া বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশসহ বেশ কয়েকটি জেলা-উপজেলায় মির্জাখীল দরবার শরিফের অনুসারী রয়েছে তারাও আজ সেহেরি খেয়ে রোজা রাখছেন।

বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close