বিএসএফ’র গুলিতে বিজিবি সদস্যসহ আহত ৪

২৪ এপ্রিল ২০২০, ১০:১৮ AM

© ফাইল ফটো

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোঁড়া রাবার বুলেটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর এক সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিজিবি সদস্য খোকন ইসলাম এবং স্থানীয় আলিফ ইসলাম ও ফিরোজা বেওয়া, অপরজনের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওমর ফারুক জানান, সন্ধা সাড়ে ৭টার দিকে কোনও কারণ ছাড়াই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা জিরো পয়েন্টে এসে বাংলাদেশের উদ্দেশ্যে রাবার বলেট ছুঁড়তে থাকে।

সীমান্তের জিরো পয়েন্টে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গেল দুদিন ধরে অবস্থান করছেন। সে ভারতীয় নাকি বাংলাদেশি সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন্দ্র করে সন্দেহবশত রাবার বুলেট নিক্ষেপ করতে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় সীমান্তের জিরো পয়েন্টের ৮৪২ ও ৮৪৩ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ অবস্থান নিয়েছে। সীমান্তের কাছ থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে বিজিবি এবং একই ভাবে বিএসএফও তাদের পাশে সীমান্ত থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে

ট্যাগ: বিজিবি
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close