বাবা-মা, দুই ছেলে ও এক মেয়ে করোনায় আক্রান্ত

২৪ এপ্রিল ২০২০, ০৯:৫৮ AM

© ফাইল ফটো

টাঙ্গাইলে বাবা-মা দুই ছেলে ও এক মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা জেলার সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা রিপন গত ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তার সংস্পর্শে আসা আরও ১১জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে রিপনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের করোনা পজেটিভ এসেছে। এর আগে রিপনের করোনা পজেটিভ আসার পর তার বাড়িসহ আশপাশের ৩২টি বাড়ি লকডাউন করা হয়েছিল। তারা সবাই সুস্থ আছেন। এজন্য তাদের ওই বাড়িতেই রাখা হয়েছে।’

উল্লেখ্য, করোনাভাইরাসে এখন পর্যন্ত টাঙ্গাইলে ১৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬