নবনির্বাচিত তিন সংসদ সদস্যের শপথ গ্রহণ

১৮ এপ্রিল ২০২০, ০৪:৫৪ PM

© সংগৃহীত

মৃত্যু ও পদত্যাগের কারণে একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া আসনে নির্বাচিত তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শনিবার( ১৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণকারী সংসদ সদস্যরা হলেন- ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দীন, গাইবান্ধা-১ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও বাগেরহাট-৪ আসনে আমিরুল ইসলাম মিলন।

উল্লেখ্য, গত ২১ মার্চ তিনটি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দেরিতে শপথ পড়ানো হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত শারীরিক দূরত্ব বজায় রেখে তিনজন নবনির্বাচিত সদস্যকে শপথ পাঠ করান স্পিকার। শপথ গ্রহণ শেষে তারা সংসদ অধিবেশনে যোগ দেন। এরআগে সংসদ ভবনে প্রবেশকালে সকলকে জীবাণুনাশক স্প্রে করা হয়।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬