যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক ব্যক্তি মারা গেছেন

১৬ এপ্রিল ২০২০, ০৮:০১ PM

© ফাইল ফটো

যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আলমগীর কবির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের আনারুল হকের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমগীর কবির কিডনির সমস্যার জন্য ভারতে যান। সেখানে লকডাউনের আগে গত ১০ এপ্রিল চলে আসেন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিষ জানান, আলমগীর কবির কিডনির চিকিৎসার করানোর জন্য ভারতে যান। সেখানে থেকে ফেরার পর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় তার কিডনির ডায়ালাইসিস করানোর কথা ছিল। তার আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিষ জানান, আলমগীর কবির কিডনির চিকিৎসার করানোর জন্য ভারতে যান। সেখানে থেকে ফেরার পর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় তার কিডনির ডায়ালাইসিস্ করানোর কথা ছিল। তার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, হাসপাতালে ভর্তি করার পর আলমগীর কবিরের করোনার সম্পল পাঠানো হয়। বুধবার তার রিপোর্ট এসেছে। কিন্তু রিপোর্টে করোনার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হলে তার স্ত্রী সানজিদা লাশ বুঝে নিয়ে চলে গেছে।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬