অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৫ AM
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক দায়িত্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া রাষ্ট্রদূতরা হলেন—পোল্যান্ডে নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালে নিযুক্ত সাবেক সচিব এম মাহফুজুল হক।

মো. ময়নুল ইসলাম ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে, এম মাহফুজুল হক ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬