লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

১৬ এপ্রিল ২০২০, ০৫:৫৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সীমিত আকারে চলছে ব্যাংকিং কার্যক্রম। লেনদেনের সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। লেনদেনের সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী রবিবার ১৯ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। তবে ব্যাংক খোলা থাকবে বেলা ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন নিয়মে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অন্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়ের মধ্যে লেনদেন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকসমূহের গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করার জন্য শাখাসূহের ভেতরে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখবে। অনলাইন সুবিধা নেই এমন সব শাখা খোলা রাখতে হবে। সব জেলা সদরে-জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ব্যাংকের শাখাসমূহের অন্তত একটি প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। মহানগর-বিভাগীয় পর্যায়ে সব এডি শাখা ও শুধু গুরুত্বপূর্ণ ও জরুরি বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য দেশের অন্য স্থানে ব্যাংকের স্বীয় বিবেচনায় নির্বাচিত এডি শাখা বা শাখাসমূহ খোলা রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, শ্রমঘন এলাকায় ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে। সমুদ্রস্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস্ এলাকায়) অবিস্থিত ব্যাংকের শাখা ও বুথ খোলা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

মহানগর, জেলা, উপজেলা প্রশাসন থেকে লকডাউন ঘোষিত এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে জরুরি বিবেচনায় কমপক্ষে একটি শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখার ব্যবস্থা করতে হবে। খোলা রাখা শাখার কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে প্রশাসনকে অবহিত করতে হবে।

এর আগে কয়েকজন ব্যাংকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৯ এপ্রিল ব্যাংক লেনদেনের সময় কমিয়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত করা হয়।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬