করোনায় নিরাপদ ভেবে চাঁদপুরে ছুটছে আশপাশের সবাই

১৫ এপ্রিল ২০২০, ১১:২২ AM

© সংগৃহীত

দেশে দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে বেশ কয়টা জেলায়ও ছড়িয়ে পড়ছে দ্রুত। এদিকে চলমান দেশের এ পরিস্থিতিতে চাঁদপুরকে নিরাপদ ভেবে আশ্রয় নিতে নৌপথে ছুটে যাচ্ছেন আশপাশের জেলার অনেকেই। এমন পরিস্থিতিতে নদীতে টহল দিয়েও সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে জনগণের সচেতনতার অভাবকে দায়ী করছেন, প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

চাঁদপুরের পাশের নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর এখন করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা। ইঞ্জিনচালিত নৌকা কিংবা ট্রলারে চেপে পাশের জেলাগুলো থেকে চাঁদপুরে ছুটে আসছেন অনেক মানুষ। এতে ঝুঁকির মধ্যে পড়েছে করোনা সংক্রমণ রোধে চলমান চাঁদপুরের লকডাউন কার্যক্রম।

নদীপাড়ের কেউ কেউ দাবি করেছেন, পণ্য নিয়ে আসলেও তারা আবার চলেও যান। বাস্তবে তা হচ্ছে না। ফলে এসব বহিরাগতদের নিয়ে চিন্তিত স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর সাথে তারা লুকোচুরি খেলছে। সবাই কাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, তাদের যদি আমরা চাঁদপুরে ঢোকা বন্ধ করতে পারি, তাহলে যদি সুফল মেলে।

এদিকে চাঁদপুরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক চিকিৎসকসহ ৬ জন। যাদের মধ্যে চারজনই নারায়ণগঞ্জ থেকে আসা।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬