ই-কমার্স পণ্য ডেলিভারিম্যানের চলাচলে বাধা নেই

১২ এপ্রিল ২০২০, ০৬:১২ PM
প্রতীকী

প্রতীকী

রাজধানীতে ই-কমার্স কোম্পানিগুলোর ডেলিভারিম্যানের চলাফেরার বাধা কেটেছে। এবার জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু রাখতে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর বাইসাইকেল, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান চলাচলে লিখিত অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে বলে জানিয়েছে ই-ক্যাব। জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) থেকে ডেলিভারিম্যানরা কোন ধরনের পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন না।

বিজ্ঞপ্তিতে ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল মোহম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা শুরু থেকে এ ব্যাপারে তৎপর রয়েছি। নিজ নিজ বাসায় থাকা জনসাধারণ যেন ঘর থেকে বের হতে না হয় তাদের জন্য জরুরী সেবা চালু রাখতে ই-ক্যাব সদস্য কোম্পানিগুলো অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপি কমিশনারকে ধন্যবাদ দিতে চাই যে, তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া বিভাগীয় কমিশনারের অনুমতির পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা একটা অনুমতিপত্র পেয়েছি যাতে সারা দেশে জরুরী সেবা চলমান রাখা যায়।

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবে জানায়, আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও বাণিজ্য মন্ত্রণালয় থেকেও যেসব প্রতিষ্ঠান জরুরী নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ও ঔষধ ডেলিভারি করছে তাদের চলাচলের জন্য অনুমতি নেয়া হয়। ডেলিভারি সেবাদানকারী কর্মীরা সঠিক স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাঁধার সম্মুখীন হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত অনুমতি চায় ই-ক্যাব।

ই-ক্যাব জানায়, সব সদস্যকে ই-মেইলের মাধ্যমে ডিএমপির অনুমতির অনুলিপি পাঠানো হয়েছে। যেহেতু ডিএমপির অনুমতিপত্রে ই-ক্যাবের সদস্যদের কথা উল্লেখ রয়েছে, সে জন্য ই-ক্যাব অফিস থেকে সদস্যদের একটি প্রত্যয়নপত্র ও স্টিকার দেওয়া হচ্ছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close