সাধারণ ছুটিতে ব্যাংক খোলা রাখার সময় কমাল কেন্দ্রীয় ব্যাংক

০৯ এপ্রিল ২০২০, ০৫:১৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস আতঙ্কে চলমান সাধারণ ছুটির সময় গ্রাহকের সঙ্গে ব্যাংকিং লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল হতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন কর‌বে ওইসব এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২ এপ্রিল নির্দেশনা অনুযায়ী, সাধারণ ছুটির সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌তেন। আর ব্যাংক খোলা থাকতো বিকাল ৩টা পর্যন্ত। তবে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুর ২টা পর্যন্ত পরিবর্তে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।

জানা গেছে, করোনায় ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতার পরও সীমিত পরিসরে সেবা দিয়ে আসছিল ব্যাংকগুলো, কিন্তু মার্কেন্টাইল ও অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তার দেহে সংক্রমণ ধরা পড়ার পর ব্যাংকারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল হতে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী অনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রদান বিভাগ খোলা রাখার সময়সূচি যথাক্রমে সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হল।

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬