করোনা: রাজধানীর মোহাম্মদপুরের অংশবিশেষ লকডাউন

০৭ এপ্রিল ২০২০, ০৮:১৩ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার কিছু অংশ লকডাউন করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সেখানা ৫টি সড়ক লকডাউন করে দেয় পুলিশ।

ওই সড়কগুলো হলো, রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ ও বসিলার পশ্চিম অংশ।

লকডাউন করে দেয়ায় এসব সড়কে কাউকে প্রবেশ এবং বের হতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকার বাসিন্দারা লকডাউনের আওতায় থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আব্দুল আলীম গণমাধ্যমকে বলেন, ‘এখানে করোনায় আক্রান্ত রোগী আছে বলে আমাদের জানানো হয়েছে। এরপর ওই সড়কগুলো লকডাউন করে দেয়া হয়েছে।’

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close