খাদ্যসামগ্রী নিয়ে আড়াই শ পরিবারের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

০২ এপ্রিল ২০২০, ০৬:০২ PM

© টিডিসি ফটো

রাজধানী ঢাকার কর্মহীন, অসহায় ও দিনমজুর ২৫০ পরিবারের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজের ২০০৮-০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তৈল, ১ প্যাকেট লবন ও ১টি সাবান।

বুধবার ২০০৮-০৯ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ পারভেজ, মাসুদ, শ্রাবণ, সজল ও সূর্যসহ অন্যান্যদের উদ্যোগে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তারা মহাখালী, বাড্ডা ও মিরপুর এলাকায় খুঁজে খুঁজে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।

ত্রাণ বিতরণের বিষয়ে সাবেক শিক্ষার্থী মাসুদ পারভেজ জানান, দেশের এই বিপদের সময় আমরা নিজ উদ্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর। আমরা ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চাঁদা তুলে এই কাজ পরিচালনা করেছি।

তিনি বলেন, আমরা আশা করবো দেশের সকল স্তরের মানুষ নিজ নিজ সার্মথ্য অনুযায়ী দরিদ্র পরিবারে পাশে দাড়াবে। সবাই মিলে কাজ করলেই বৈশিক এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close