চীন থেকে আরও ৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশে

২৭ মার্চ ২০২০, ০৯:৫৬ PM

করোনাভাইরাস পরীক্ষার আরও ৩০ হাজার কিট চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশকে এ সব কিট উপহার হিসেবে দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে চীন থেকে ওই মেডিকেল সরঞ্জাম বাংলাদেশে পৌঁছায়। ঢাকায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তারমধ্যে বাংলাদেশও ছিলো।

জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট এবং ৩৬ হাজার নিরাপত্তা পোশাক পিপিই করোনা মোকাবিলায় বিভিন্ন দেশকে অনুদান হিসেবে দেয়া হবে। এছাড়া ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলাদেশের ছাড়াও এসব সরঞ্জাম পাচ্ছে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

চীনের অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবা। ‘আলিবাবা’কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলার।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close