করোনা থেকে রক্ষা পেতে মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত

২৬ মার্চ ২০২০, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কুমিল্লার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দিনভর কোরআন তেলাওয়াত করা হয়েছে। এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস কোরআন তেলওয়াত ও দোয়া করলে আল্লাহ সবাইকে করোনা মুক্ত রাখবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন এলাকার মাইকে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। করোনা আতঙ্কে বাড়ি থেকে কেউ বের না হওয়ায় মাইকে তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সুনসান নিরবতায় ডুবে থাকা বাসিন্দারা মাইকে প্রচারিত সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে।

এ বিষয়ে কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম জানান, নামাজের সময় ছাড়া বাকি সময়টা কোরআন তেলাওয়াতে পার হয় কান্দিরপাড় জামে মসজিদের আঙ্গিনা। আগে রমজান মাস এলে দিনে কোরআন তেলাওয়াত হতো। বর্তমানে করোনা থেকে রক্ষা পেতে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে বলে তিনি জানান। নগরীর দারোগাবাড়ি মসজিদেও চলে কোরআন তেলাওয়াত।

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬