দেশ লকডাউন করা উচিৎ: হাইকোর্ট

২৫ মার্চ ২০২০, ০১:৫৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিৎ বলে মত দিয়েছেন হাইকোর্ট।সারাদেশে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ মত দেন আদালত।

আজ বুধবার (২৫ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ থেকে এ পর্যবেক্ষণ আসে। 

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আদালত বলেছেন, করোনা মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ানও করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সেই মডেলটি অনুসরণ করতে হবে।

এসময় বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিৎ বলেও মত দেন হাইকোর্ট।

নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬