ভারতের কোয়ারেন্টাইন থেকে কাল দেশে ফিরছে ২৩ বাংলাদেশি

১৩ মার্চ ২০২০, ১২:২৬ PM

© ফাইল ফটো

চীনের উহান ফেরত ২৩ বাংলাদেশি ভারত থেকে আগামীকাল শনিবার দেশে ফিরছেন। করোনাভাইরাসের আশঙ্কায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ সম্পন্ন হয়। ২৩ সদস্যের দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। ভারতের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সেখান থেকে ভারতীয়দেরকে দেশে ফেরানো হয়। এর মাঝে ২৩জন বাংলাদেশিও ছিলেন। তাদের রাজধানী দিল্লিতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close