করোনা প্রস্তুতি: স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কোয়ারেন্টাইন

০৯ মার্চ ২০২০, ০২:৫১ PM

© ফাইল ফটো

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সে জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোয়ারেন্টাইন ইউনিট গঠনের প্রস্তুতি নেয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপের বিষয়ে হাইকোর্টে দাখিল করা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) সকালে এফ আর এম নাজমুল আহসান ও কামরুল কাদেরের বেঞ্চে প্রতিবেদন জমা দেয়া হয়।

এই প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত বলেন, মাস্ক, সেনিটাইজার এর দাম বৃদ্ধির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, মুনাফা লোভীরা এখানেও সুযোগ নিচ্ছে। এ বিষয়ে আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সেদিন আরও একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসাথে, করোনা প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট গঠন এবং বেসরকারি হাসপাতালগুলোতেও পৃথক সেল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মধ্যে একই পরিবারের দুইজন। এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছে। এছাড়া আরও ৩ জনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ট্যাগ: আদালত
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণামূল…
  • ১৮ এপ্রিল ২০২৬
তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যায় কী বললেন …
  • ১৮ এপ্রিল ২০২৬