নিরাপদ সড়কে দরকার স্কুল-কলেজ ইলিয়াস কাঞ্চন

০৮ মার্চ ২০২০, ০৯:৩১ AM

© সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা কীভাবে আরও কমিয়ে আনা যায় সে বিষয়ে নিশ্চিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে কাউন্সেলিং দরকার বলে মনে করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার দুপুরে বগুড়ায় স্থানীয় একটি হোটেলে আন্দোলনের জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, প্রতিদিন সড়কে মৃত্যু বাড়ছে। প্রায় ৮০ ভাগ মানুষ সড়কের নিয়ম মানতে চায় না। এ কারণে স্কুল-কলেজ পর্যায়ে সড়কের নিয়ম বিষয়ে কাউন্সিলিং করতে হবে। আমরা কারো শত্রু না। দেশের কল্যাণের স্বার্থেই কাজ করছি। প্রতিদিন সড়কে যেভাবে মানুষ মারা যাচ্ছে এটা রোধ করতে না পারলে আমাদের সমস্ত কিছুই নিম্নমুখী হবে। তিনি এর আগে তরুণদের উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়া শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, বগুড়া জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬