মোদির আগমনের প্রতিবাদে জুমার নামজের পর ঢাকায় বিক্ষোভ

০৬ মার্চ ২০২০, ০৮:৩৮ AM

© ফাইল ফটো

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে সমমনা কয়েকটি ইসলামিক দল। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ও দক্ষিণ গেটে এ কর্মসূচি পালিত হবে।

জুমার নামাজের পর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। আর উত্তর গেটে বিকাল ৩টায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার উভয় দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে দল-মত-সম্প্রদায় নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভারতের মুসলমানদের উপর মোদি এবং তার দল যেভাবে নির্যাতন চালিয়েছে সেটি জেনেও সরকার মোদিকে আমন্ত্রণ জানিয়ে প্রহসন করছে। মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। তাকে কোন ভাবেই দেশে আসতে দেয়া যাবে না।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬