বিদেশ থেকে যাঁরা স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে প্রবেশ করছেন ও সরকারি ও বেসরকারী হাসপাতালে করোনা ভাইরাস ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এ ব্যাপারে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, জীবনঘাতী এ ভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপি ছড়িয়ে পরেছে। সেক্ষেত্রে বাংলাদেশেও এর সংক্রমনের ঝুকি রয়েছে। আর এমন সংবাদ গনমাধ্যমে প্রকাশ হয়। এতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এ খবর আদালতের নজরে আনার পর আদালত মৌখিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিনটি নির্দেশনা দেন।
প্রথম নির্দেশনা, বিদেশ থেকে যাঁরা স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে প্রবেশ করছেন, তাদের কী পরীক্ষা করা হচ্ছে। আর যাঁরা পরীক্ষা করছেন, তারা প্রশিক্ষিত কি না?
দ্বিতীয় নির্দেশনা, এ ভাইরাস সংক্রমনের কথা বিবিচনা করে শুধু সরকারী হাসপাতালগুলোতে আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে, বেসরকারী হাসপাতালগুলোতে আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখার নির্দেশ।
তৃতীয় নির্দেশনা, ভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম আছে কি না? যদি না থাকে তাহলে জরুরী ভিত্তিতে এসব সরঞ্জাম আমদানি করার নির্দেশ দেন।