তাবিথ-ইশরাকের মামলায় সিইসিসহ ১৫ জনকে সমন

০৩ মার্চ ২০২০, ০৯:১৯ PM

© সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফল বাতিল ও পুনঃনির্বাচন চেয়ে বিএনপির দুই মেয়রপ্রার্থীর পৃথক মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ১৫ বিবাদীকে জবাব দিতে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য বিএনপির মেয়রপ্রার্থীদের পৃথক দুই মামলা আমলে নিয়ে বিবাদীদের জবাব দেয়ার জন্য এ সমন জারি করেন। আগামী ২ এপ্রিল সমনের জবাব দেয়ার দিন ধার্য করেছেন আদালত। আদালতের স্টেনোগ্রাফার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

আজ অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ডিএসসিসি’র সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন ইশরাক হোসেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ও নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদী করা হয়।

এর আগে ডিএনসিসি’র নির্বাচন বাতিল চেয়ে সোমবার (২ মার্চ) মামলা করেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ওই মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে।
দুই মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ১৫ জনকে বিবাদী করা হয়। তবে দুই মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে জবাব দিতে হবে।

দুই মেয়র প্রার্থীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য মামলা করেছি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হয়। ওইদিন ডিএনসিসি ও ডিএসসিসিতে মেয়র পদে জয়লাভ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬