প্রতিবন্ধকতা ভেঙে নারীকে নিজ শক্তিতে বলীয়ান হতে হবে: শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠে। এ সকল প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারীকে তার আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভঙ্গিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

শনিবার সকালে রাজধানীর বেইলী রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যখন অনেক মানুষ একসাথে কাজ করে তখন কোন শক্তিই তাদের রুখতে পারে না। কারণ সকল ভিন্নতা বা বৈচিত্র্য এর মধ্যে এক ধরনের শক্তি রয়েছে। নারীকে এ শক্তিতে বলীয়ান হতে হবে।

গার্লস গাইডের জাতীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ট্রেন চলতে হলে যেমন দুইটি লাইন সমান্তরাল ভাবে চলা জরুরী তেমনি জাতীয় উন্নয়নে নারী পুরুষের সমান্তরালভাবে চলা খুবই জরুরী।

অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বলেন সংখ্যাগত নয় মানসম্মত গাইড আমরা চাই। গার্লস গাইড নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বাল্য বিবাহ প্রতিরোধসহ সমাজ সচেতনতা মূলক অনেক কাজ করে। তাছাড়া তাদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও পাস কোর্সে রেঞ্জার কোর্স চালু করার ব্যবস্থা করার তিনি আহবান জানান।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬