করোনা ভাইরাস: দু’দিন পর্যবেক্ষণে থাকবেন চীন ফেরত সেই ছাত্র

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৪ PM

© ফাইল ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ হোসেনের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি। হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

করোনা ভাইরাস চিকিৎসায় গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ড এবং মেডিসিন বিভাগের প্রধান অধ্যক্ষ দেবন্দ্রনাত সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ রবিবার তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাসদীদের শরীরে কোন ভাইরাস নেই। তবে ঢাকা থেকে রিপোর্ট পেলে চূড়ান্তভাবে বলা যাবে ভাইরাস আছে কী না। এজন্য আরও দুই দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে তিনি জানান।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে হাসপাতালে  ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ। পরে ‘করোনা ভাইরাসে আক্রান্ত’ এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীসহ চিকিৎসকদের মাঝে তোলপাড় শুরু হয়। চিকিৎসকরা রোগ নির্ণয়ে দফায় দফায় বোর্ড সভা করেন।

শনিবার রাতে রাজধানীর মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের (আইইডিসিআর) থেকে ২ সদস্যের প্রতিনিধি দল চীন ফেরত শিক্ষার্থীর রক্ত, শরীরের ঘাম ও লালা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে আসেন। 

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬