ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র!

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ AM

© বিবিসি

কুষ্টিয়ায় বর্ডার গার্ড এর জব্দ করা ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানোর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনা। কুষ্টিয়ার মিরপুরে ৪ফেব্রুয়ারি বিজিবি এক অনুষ্ঠান আয়োজন করে, যেখানে গত কিছুদিনে বিজিবি’র জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ওই অনুষ্ঠানের শুরুতে প্রদর্শনীর উদ্দেশ্যে জব্দকৃত সব ধরণের মাদকদ্রব্য একসাথে সাজিয়ে রাখা হয়। সেখানে বাংলাদেশের ম্যাপের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি তৈরি করা হয় ফেনসিডিলের বোতল দিয়ে।

ফেনসিডিলের বোতল দিয়ে তৈরি করা মানচিত্রের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। সমালোচনাকারীদের অনেকের মতে, ফেনসিডিলের বোতল দিয়ে দেশের ম্যাপ তৈরি করায় বাংলাদেশের মানচিত্রকে অপমান করা হয়েছে।

আবার কারো কারো মতে, মাদক ধ্বংস কার্যক্রমের মত একটি অনুষ্ঠানের গুরুত্বকে খর্ব করে বিষয়টিকে হাস্যরসের বস্তু হিসেবে উপস্থাপন করেছে। সমালোচনাকারীদের অনেকের মতে, ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করায় অপমান করা হয়েছে বাংলাদেশের মানচিত্রকে তারা বলেন, এটা বিজিবি'র মত একটি সংস্থার কাছ থেকে কাম্য নয়।

বর্ডার গার্ড বাংলাদেশের যে বিভাগ অনুষ্ঠানটির আয়োজক ছিল, তারা অবশ্য বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মানচিত্র তৈরির মত কাজ করেনি বলে জানিয়েছে। আয়োজকরা বলছেন, বাংলাদেশের সব অঞ্চলে মাদকের বিস্তারের বিষয়টি তুলে ধরতেই প্রতীকী এই মানচিত্র তৈরি করেছিলেন তারা।

একই সাথে দেশের সব এলাকায় মাদক নির্মূলে বিজিবি’র ভূমিকা তুলে ধরাটাও এর একটি উদ্দেশ্য ছিল বলে বিবিসিকে জানান আয়োজকরা। ফেনসিডিল দিয়ে তৈরি মানচিত্রের মত জব্দ করা অন্যান্য মাদকদ্রব্যও প্রদর্শনের উদ্দেশ্যে সাজিয়ে রাখা হয় অনুষ্ঠানের শুরুতে। পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সেগুলো ধ্বংস করা হয়। বিবিসি বাংলা।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close