ভোটকেন্দ্র এলাকায় বহিরাগত দেখলেই আটক: ডিএমপি কমিশনার

৩১ জানুয়ারি ২০২০, ১০:০০ PM
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার নয় এমন ব্যক্তি অর্থাৎ বহিরাগতদের ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় দেখামাত্র আটক করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বহিরাগতদের ঢাকা ত্যাগের আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজমান। আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনো যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই স্বার্থেই ভোটকেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না, তাদেরকে আটক করা হবে।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। র‌্যাবের টহল টিমও মাঠে থাকবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরো ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে বলেও জানান তিনি।

পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬