দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের

০৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ PM
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুরা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুরা © সংগৃহীত

বরগুনার সদর উপজেলায় হামের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উপজেলাটিকে ‘রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। শিশু থেকে শুরু করে বড়রাও আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে তিন শিশুর মৃত্যু ঘটেছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় হাম-সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১৩২ জন। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে শুধু প্যারাসিটামল দেওয়া হচ্ছে। অন্যান্য ওষুধ কিনতে হচ্ছে বাইরে, যা তাদের জন্য বড় আর্থিক চাপ সৃষ্টি করছে। 

ঢলুয়া এলাকার শিউলি বেগম জানান, তার শিশুর চিকিৎসায় চারদিনে প্রায় ৫ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘সদর উপজেলায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর। ইতোমধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করেছি। আশা করি, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্বাস্থ্য বিভাগ হাসপাতালের ওষুধের সরবরাহ বৃদ্ধি, জনসাধারণকে সচেতন করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। ‘রেড জোন’ ঘোষণার ফলে সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থল নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এ ছাড়া, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস করতে এবং জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9