ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন

০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ PM
ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন © টিডিসি ফটো

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

শনিবার (৪ এপ্রিল) এই ছাত্রদল নেতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় ক্যাম্পেইনের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ বিষয়ে মো. নাছির উদ্দিন শাওন বলেন, ‘ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা অনেকাংশে মানুষের অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ে। প্রতিবছর এ রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানিও ঘটে।’

তিনি আরো বলেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশের মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম আগামীকালও (রবিবার) অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬