ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে ভর্তি

৩০ জানুয়ারি ২০২০, ০৫:৫৮ PM

© সংগৃহীত

চীন থেকে ফেরত আসা এক বাংলাদেশি শিক্ষার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থীর শরীরে জ্বর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে চীন থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থার্মাল স্ক্যানারে ওই ব্যক্তির শরীরের উচ্চ তাপমাত্রা সনাক্ত করা হয়।

বিমানবন্দরের হেল্‌থ সেন্টারের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  আজ বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বুধবার রাতে বিমানবন্দরে অবতরণের পর তখন তার শরীরের তাপমাত্রা ছিল ১০০.৬ ডিগ্রী ফারেনহাইট। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যাবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close