পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত

২৪ জানুয়ারি ২০২০, ০৩:০২ PM

© ফাইল ফটো

টুঙ্গিপাড়ায় যখনই আসেন পিতার সমাধিতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বেলা ১১টা ২০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর দুপুর একটার দিকে তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত হয়। শ্রদ্ধানিবেদন ও দোয়া শেষে আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬