বাংলাদেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী

২৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের বৈঠকে ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাংবিধানিক প্রতিশ্রুতি ও রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এছাড়া শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট ফর এডুকেশন গভিন উইলিয়ামসন ও মিনিস্টার অব স্টেট ফর স্কুল স্ট্যান্ডার্ডস নিক গিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম বিশ্বের শিক্ষামন্ত্রীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। চলতি বছরের ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত লন্ডনে আয়োজিত এই ফোরামের বৈঠকে বিশ্বের ১২৮টি দেশের শিক্ষামন্ত্রী যোগ দিয়েছেন।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close