মসজিদের জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা!

১৯ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ PM

© সংগৃহীত

মসজিদের জমি দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন এলাকার একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় এলাকায় মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। মসজিদের জমি রক্ষার দাবি জানিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১২ নং বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বাজারে স্থানীয় বাসিন্দা মরহুম আব্দুল আজিজ বিশ্বাস ৭ শতাংশ জমি দলিলমূলে দান করলে এলাকাবাসীর প্রচেষ্টায় একটি মসজিদ নির্মাণ করা হয়। দীর্ঘ ৩৮ বছর ধরে এলাকার মুসল্লিগণ সেখানে নামাজ আদায় করে আসছেন।

সম্প্রতি মসজিদটিতে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় মসজিদ কমিটি মসজিদটি দ্বিতল করার সিদ্ধান্ত নেন। এমন খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা কামরুজ্জামান তার সহযোগীদের নিয়ে মসজিদের প্রধান ফটকসহ সীমানা প্রাচীর ভেঙ্গে নিজ দখলে নিয়ে দোকান নির্মাণের প্রস্তুতি নেয়। মসজিদ কমিটি ও এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ জানালেও কামরুজ্জামান তাদের তোয়াক্কা না করে দোকান ঘর তৈরি চেষ্টা করে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়।

মসজিদের জমি দখল বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান জানান, ওই জমি তার পিতা দান করেছিল বিধায় তিনি সামনের অংশে দোকানঘর নির্মাণ করতে চাচ্ছেন।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, মসজিদের জমির দলিল দেখে সীমানা নির্ধারণ করে দেবার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কেউ মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬