ফেনীতে মিজানুর রহমান আযহারীর ওয়াজে মানুষের ঢল

১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৭ AM

© টিডিসি ফটো

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে মিজানুর রহমান আযহারীর ওয়াজ মাহফিলে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লির সমাগম হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর দাখিল মডেল মাদ্রাসার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

মিজানুর রহমান আযহারীর  তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লির সমাগম হয়েছে বলে দাবি করেছে আয়োজক কমিটি জানান। বাদ মাগরিব লাখো মুসুল্লির উপস্হিতিতে বয়ান শুরু করেন মিজানুর রহমান আযহারী।

জানা গেছে, মাহফিল উপলক্ষ্যে সকাল থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা ফেনী জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মাহফিলে আসতে থাকেন। দুপুরের পূর্বেই মাহফিল স্হল ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্হিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকে বিভিন্ন ওয়ায়েজিন বয়ান করেন।

এ সময়ে মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ওয়াজ পরিচালনা কমিটির সদস্য সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিরা।

উল্লেখ্য, একই স্থানে মিজানুর রহমান আযহারীর মাহফিল এর পূর্বেও করার কথা ছিল। কিন্তু প্রশাসনিক অনুমতি না থাকায় তখন মাহফিল অনুষ্ঠিত হয়নি। মাহফিল সুষ্ঠুভাবে শেষ হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেছে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close