চা বিক্রির পর এবার ক্রিকেট খেলায় মাতলেন আতিকুল

১৪ জানুয়ারি ২০২০, ০৫:০৮ PM
ক্রিকেট খেলছেন আতিকুল

ক্রিকেট খেলছেন আতিকুল © টিডিসি ফটো

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি নির্বাচন। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। তবে ভোটারদের দৃষ্টি আকর্ষণে অন্য সবার থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার বিকেলে চা বিক্রেতা সেজেছিলেন আতিকুল। আজ মঙ্গলবার নির্বাচনী প্রচরাণার সময় ক্রিকেট খেলেছেন উত্তরের এই মেয়র প্রার্থী। নীল পাঞ্জাবী এবং চশমা পরে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি। এসময় রাস্তায় ব্যাটে বল হাকিয়ে উল্লাস প্রকাশ করেন আতিকুল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আতিকুল ইসলামের ক্রিকেট খেলার একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে দেখা গেছে আতিকুলকে ঘিরে আছেন তার সমর্থকেরা। তিনি সমর্থকদের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন। এরপর একজন বল করলে তিনি সেই বলে সজোরে মেরে করে উল্লাস প্রকাশ করেন। সেই সাথে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকেরা।

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬