ঢাকায় মোটরসাইকেল চলাচলে ৭৮ ঘন্টার নিষেধাজ্ঞা

১৩ জানুয়ারি ২০২০, ০১:১২ PM

© সংগৃহীত

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব কেন্দ্রে এবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

এ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। রোববার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ২৮ থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ৭৮ ঘণ্টার এ নিষেদাজ্ঞার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close