ভারতীয় সিরিয়াল দেখতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

১১ জানুয়ারি ২০২০, ০৮:৩১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ভারতীয় টিভি সিরিয়াল দেখা নিয়ে কলহের জেরে মনিরা ফেরদৌস বিউটি (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিউটি মাগুরা শহরের পুরান জেল রোডের ফটোস্ট্যাট ব্যবসায়ী আবদুর রাজ্জাকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রাজ্জাক, স্ত্রী এবং দুটি সন্তান নিয়ে শহরের জজকোর্টের সামনে জেলাপাড়ায় সৈয়দ মতিউর রহমানের ভাড়া বাড়িতে থাকেন। পরিবারটি দীর্ঘদিন ওই বাড়িতে বসবাস করছে। ঘটনার দিন রাতেও মনিরা সন্তান দুটিকে খাইয়ে ঘুম পাড়ানোর পর নিজেদের খাবার-দাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত ২টার দিকে আবদুর রাজ্জাক বিছানায় স্ত্রীকে না পেয়ে পাশের কক্ষে গিয়ে ফ্যানের সিলিংয়ে শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশের এসআই আল এমরান জানান, টিভি দেখা নিয়ে কলহের জের ধরে স্বামীর উপর অভিমান থেকেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া কারো কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর বাবা-মা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিজের বাড়িতে নিয়ে গেছেন।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬