অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি

০২ জানুয়ারি ২০২০, ০৭:৫৬ PM
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম © ফাইল ফটো

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, বিজিবি অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেবে না, ঢুকতেও দেবে না। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) ভারতের রাজধানী দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দুই পক্ষের মধ্যে ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে কোনো আলোচনা হয়নি। নাগরিকত্ব আইনটি পাস হওয়ার পর নভেম্বর ও ডিসেম্বর মাসে ৪৪৬ জন বাংলাদেশে এসেছেন।

বিজিবি মহাপরিচালকের দাবি, ৪৪৬ জনই বাংলাদেশের নাগরিক। তাঁরা অনুপ্রবেশকারীদের তথ্য যাচাই–বাছাইয়ের পর এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। অনুপ্রবেশ নিয়ে কোনো প্রস্তুতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিজিবি অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেবে না, ঢুকতেও দেবে না।

চলতি বছর সীমান্তে বিগত কয়েক বছরের তুলনায় বেশি মানুষ নিহত হয়েছেন। বিএসএফের প্রতিশ্রুতি ছিল প্রাণঘাতী অস্ত্র সীমান্তে ব্যবহার হবে না। কিন্তু এখন কি সে রকম অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে সাফিনুল ইসলাম বলেন, ভারতের কাছে তাঁরা এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

গত ২৫ থেকে ৩০ ডিসেম্বর দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আনুষ্ঠানিক সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বৈঠক সম্পর্কে আজ সংবাদ সম্মেলন করেন বিজিবি মহাপরিচালক।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close