রাজধানীতে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫২ PM
সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা

সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বেতনভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টপ জিন্স নামক গার্মেন্টসের শ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা থেকে গাজীপুর, উত্তরা থেকে আশুলিয়া এবং উত্তরা থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার পর তারা উত্তরার রাজপথে নেমে আসেন এবং বেতনভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন।

টপ জিন্সের কাটিং সেকশনে কর্মরত তরিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরখানে আটিপাড়ায় অবস্থিত গার্মেন্টসটির ২২ শতাধিক শ্রমিকের দুই মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, ওই প্রতিষ্ঠানের দুশতাধিক স্টাফকে বিগত চার মাস ধরে বেতনভাতা বন্ধ রয়েছে।

তিনি বলেন, বেতনভাতার দাবিতে গত এক সপ্তাহ ধরে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু অর্থ পরিশোধ না করে গোপনে কারখানার মালামাল সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে। এ কথা জানতে পেরে আজকে শ্রমিকরা রাজপথে নেমে আসে।

অপর শ্রমিক কবিতা আক্তার জানান, তারা শান্তিপূর্ণভাবে এক সপ্তাহ ধরে কারখানার ভেতরে আন্দোলন করেছেন। কিন্তু কোনো রকম সুরাহা না হওয়ায় আজ তারা রাজপথে নেমে আসেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে থাকেন।

উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, বকেয়া বেতনভাতার দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে এলে এবং তাদের দাবিদাওয়া পেশ করলে পুলিশের তরফ থেকে টপ জিন্স কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close