নরসিংদীর চর মধুয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

© টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর চর মধুয়াতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চর মধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার। ফেসবুক গ্রুপ-হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্যাম্পে নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীমের তত্ত্বাবধানে নাক-কান-গলা, মেডিসিন এবং মা ও শিশুসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৫’শ রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসক দলের অন্য সদস্যরা হলেন পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ রফিক, নরসিংদী সদর হাসপাতালের ডা. মশিউর রহমান প্রিন্স ও সরকারী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জেরিন তাসনীম।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেসবুক গ্রুপ হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা চিফ অ্যাডমিন মো. হেলাল উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট কাজি নজরুল ইসলাম, আহসান সিকদার, জনাব জিন্নাত গাজী, প্রভাষক কামাল হোসেন, খায়রুল আলম ফকির, হেলাল খান রনি, এস আর উজ্জ্বল ও মোত্তাকিন সরকার প্রমুখ।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬