মোবাইল চার্জ দিতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ PM
প্রতীকী

প্রতীকী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম রুহেল মিয়া (১৪)। রুহেল মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের ফুল মিয়ার পুত্র এবং স্থানীয় কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহেল মিয়া নামে ওই স্কুলছাত্র নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় হাসপাতালে আসার আগেই রুহেল মারা যায়।

শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
close