দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, আহত ১০

০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩ AM

© ফাইল ফটো

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতের নাম হুমায়ূন।

শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক সূত্রে জানা যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরসাদ হোসেন জানান, দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ এবং শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে নিহত হন একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। নিহত হুমায়ূনের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগ: সংঘর্ষ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
close