বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:০২ PM

© ফাইল ফটো

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে বিএসএফের গুলিতে সবুর মিয়া (৩১) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে। রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মৃত মুনসুর ভূঁইয়ার পুত্র।

উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল জানান, শুক্রবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে যাচ্ছিল।

এ সময় জিরো লাইনে কাঁটাতারের পাশেই বিএসএফ সদস্যরা তার ওপর গুলিবর্ষণ করে। তাৎক্ষণিক কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। দীর্ঘক্ষণ লাশ পরে থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।

বিজিবি ৩৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close