আম গাছের ডালে ফাঁস দিয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:০০ PM
আবদুল মতিন

আবদুল মতিন © সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঋণের চাপে আবদুল মতিন (৫২) নামের এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে নিজ বাড়ির সম্মুখস্থ একটি আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আবদুল মতিন উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র। তিনি সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, আত্মহত্যার সঠিক কারণ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ঋণের চাপে ইউপি সদস্য আব্দুল মতিন মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬